বঙ্গোপসাগরে নিম্নচাপ: ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ

Date: 2025-05-29
news-banner

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরে ভারি ও মাঝারি আকারে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছে। এতে করে নৌ-বন্দর এলাকাগুলোতে ৩নং সতর্কতা সংকেত জারি করা হয়েছে।


ধবার (২৮ মে) মধ্যরাত থেকে বন্ধ রাখা হয়েছে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটের লঞ্চ ও ফেরিসহ সবধরণের নৌযান চলাচল। এতে সকালে লঞ্চ ও ফেরি না ছাড়ায় অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। মালবাহী যানবাহন অপেক্ষমাণ রয়েছে বলে জানান লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চ ও ফেরিঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম।


এ দিকে বুধবার মধ্যরাতে হালকা বৃষ্টি হলেও আজ ভোর থেকে মেঘনার উপকূলীয় কমলনগর-রামগতিসহ জেলার ৫টি উপজেলায় মাঝারি ও ভারি বৃষ্টি হচ্ছে।



জানা যায়, সকাল থেকে টানা বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুল-কলেজ ও অফিস-আদালতগামীসহ পেশাজীবীদের কর্মস্থলে যেতে বেগ পেতে হচ্ছে। বৃষ্টিপাতের কারণে হাটবাজারগুলোতেও মানুষের চলাচল কম দেখা গেছে। স্থবির হয়ে পড়ছে ব্যবসা-বাণিজ্য।

এ দিকে নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া এ বৃষ্টি আগামী পহেলা জুন পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের রামগতি আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সৌরভ হোসেন।



তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লক্ষ্মীপুরে ১ নাম্বার সতর্ক সংকেত চলছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এলাকা সমূহের নদীবন্দরগুলোতে ২নং নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।

যেহেতু সকাল থেকে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, ফলে আজ থেকে আগামী ১ জুন পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের পর গভীর নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন এ আবহাওয়া পর্যবেক্ষক।

Leave Your Comments