‘ফোনে ডেকে নিয়ে’ অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

Date: 2025-05-27
news-banner

নেত্রকোনার মোহনগঞ্জে মো. ইদু মিয়া (২০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার আদর্শনগর গ্রামের শিবির আশ্রয়কেন্দ্রের পাশের একটি স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে মোহনগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে। 


ইদু মিয়া একই উপজেলার আটনায়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালির ছেলে। পেশায় অটোরিকশা চালক। তিনি আদর্শনগর নানারবাড়ি শিবির আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনকে নিয়ে ঘরে ফেরে। পরে ছোট ভাই ইয়াসিন শুনতে পায় তার ভাইয়ের মোবাইল ফোনে একটি কল আসে। কে বা কারা মোবাইল ফোনে জানায় ‘তুই আমার টাকা নিয়ে বাইরে আয়’। এরপর ইদু আর ফিরে আসেনি। সকালে ঘুম থেকে উঠে ভাইকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ওই এলাকার প্রাইমারি স্কুলের একটি পরিত্যক্ত কক্ষে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।


এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। কী কারণে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave Your Comments