শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর ফেসবুক পোস্ট, বিশেষ বার্তা

Date: 2025-05-27
news-banner

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা শবনম বুবলীর পর এবার ফেসবুক পোস্ট করেছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুকে একমাত্র ছেলে আব্রাম খান জয় ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের একসঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিশেষ বার্তা দেন অভিনেত্রী।


মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে জয় ও শাকিবের একসঙ্গে তোলা ৩টি ছবি শেয়ার করেন অপু। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে জয়ের সঙ্গে ঘুমিয়ে আছেন বাবা শাকিব।

 
এ ছবির ক্যাপশনে অপু লেখেন,

বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই।

 

তিনি আরও লেখেন,

তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।

 

অপুর পোস্ট করা ছবিতে মন্তব্যের ঘরে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লেখেন, বাবা ছেলের এই অকৃত্রিম ভালোবাসা অটুট থাকুক।
 
আরেকজন লেখেন, মাশাল্লাহ বাবা ছেলের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো।


চিত্রনায়িকা তমা মির্জাও অপুর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অপুর পোস্টে ভালোবাসার প্রতীক তিনটি লাল হৃদয় জুড়ে দেন।
 
 
বর্তমানে সিনেমায় অভিনয় থেকে দূরে রয়েছেন অপু বিশ্বাস। তবে মডেলিং, পণ্যের মুখ, ফটোশ্যুট আর নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
 
 
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র সন্তান শেহজাদ খান বীর ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের একাধিক ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলীও।
 
মঙ্গলবার বিকেলে ফেসবুকে বীর ও শাকিবের একসঙ্গে তোলা ৫টি ছবি শেয়ার করেন বুবলী। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে বীরকে আদর করছেন শাকিব।
 
এ ছবির ক্যাপশনে বুবলী লেখেন,
 

পরিবার। যেখানে জীবন শুরু এবং ভালোবাসার যেখানে শেষ নেই

Leave Your Comments