পাচার হওয়া অর্থ ফেরত আনতে কেন সময় লাগছে, জানালেন গভর্নর

Date: 2025-05-27
news-banner

বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সময় লাগছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।



মঙ্গলবার (২৭ মে) বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ ও এর কার্যক্রমসহ ব্যাংক ও আর্থিক খাতের সমসাময়িক নানা বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সময় লাগছে। তবে ৩-৫ বছরের মধ্যে অর্থ দেশে আসবে।
 
 
অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আগামীতে সর্বোচ্চ প্রেশার দিয়ে টাকা উদ্ধার করার চেষ্টা করা হবে। অতিরিক্ত ঋণ খেলাপি থাকলে ব্যাংকের লাভের অংশ ব্যাংকেই রাখতে হবে। এতে ব্যাংকের সমস্যা ঠিক হবে আর আমানতকারীদের স্বার্থ রক্ষা হবে। যতদিন ঋণ খেলাপির তকমা থেকে মুক্তি লাভ করবে না তারা লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।
 
ব্যাংক একীভূতকরণের প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংক একীভূত করতে সময়ের প্রয়োজন, তবে প্রসেসিং চলমান। সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে। আর ইসলামি ব্যাংকগুলোকে একীভূত আগে করা হবে। আমানতকারীদের চিন্তিত হওয়ার কারণ নেই

Leave Your Comments