আগের বছরের বন্যার ভিডিও ছড়িয়ে আতঙ্ক, আটক যুবক

Date: 2025-05-26
news-banner

গাইবান্ধার সুন্দরগঞ্জে গত বছরের বন্যার একটি পুরাতন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে কামরুল হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।


রোববার (২৫ মে) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের নবনির্মিত হরিপুর-চিলমারী ব্রিজ এলাকা থেকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

 
‎আটক কামরুল হাসান উপজেলার হরিপুর ডাঙ্গারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কামরুল হাসান গত বছরের ভয়াবহ বন্যার সময় বানভাসি মানুষের দুর্দশার একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছিলেন। সম্প্রতি কোনো সতর্কবার্তা বা প্রাসঙ্গিক ব্যাখ্যা ছাড়াই সেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে বন্যা শুরু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে এবং জনমনে আতঙ্ক দেখা দেয়।
 
গুজব ছড়ানোর বিষয়টি সেনাবাহিনীর নজরে এলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে কামরুলকে আটক করে। পরে তাকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
 
 
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘পুরাতন বন্যার ভিডিও ফেসবুকে প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগে এক যুবককে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments