আমরা প্রেমের সম্পর্কে আছি: হিরো আলম

Date: 2025-05-26
news-banner

প্রাক্তন তৃতীয় স্ত্রী রিয়ামনির ড্যান্স পার্টনার ম্যাক্স রবির স্ত্রী ইতি চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ কনটেন্ট ক্রিয়েটর ইঙ্গিত দেন, ইতির সঙ্গে তিনি যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন।


রোববার (২৫ মে) সংবাদমাধ্যমের বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নিয়ে হিরো আলম বলেন, ‘ইতির বাড়ি গাজীপুর। অনেক ভালো একটা মেয়ে। আমরা প্রেমের সম্পর্কে আছি।’

 
হিরো আলম আরও বলেন, ‘একদিন আমাকে ফোন করে ইতি জানায় সে মিউজিক ভিডিওতে কাজ করতে চায়। আমি তাকে আমার সঙ্গে কাজে নিই। একসঙ্গে কাজ করতে গিয়ে ভালো লাগা শুরু।’

সম্প্রতি মডেলিংয়ে নাম লেখানো ইতি হিরো আলমের সঙ্গে বেশ কয়েকটি গানের ভিডিওচিত্রে অংশ নিয়েছেন। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনেও ইতিকে সঙ্গী করবেন কিনা এমন প্রশ্নে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন,

বিয়ে তো সম্পূর্ণ আল্লাহর হাতে। যদি তেমন পরিণতির দিকে যায় তাহলে যেকোনো সময়ই বিয়ে করে ফেলতে পারি।

প্রসঙ্গত, হিরো আলমের প্রথম স্ত্রী ছিলেন সাদিয়া বেগম সুমি। দাম্পত্য কলহের জেরে মামলা হলে সে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
 
তৃতীয় স্ত্রী ছিলেন রিয়ামনি। হিরো আলমেরন পিতার মৃত্যুশয্যায় পাশে থাকেননি রিয়ামনি। ওই সময় রিয়ামনি তার ড্যান্স পার্টনার ম্যাক্স রবির সঙ্গে মিউজিক ভিডিও তৈরি ও প্রেমের সম্পর্কে ব্যস্ত ছিলেন। এ কারণে তার সঙ্গে সম্প্রতি সম্পর্ক ছিন্ন করেন হিরো আলম।

Leave Your Comments