আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে আহত হয়েছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার (২৬ মে) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কামরুল ইসলামের আইনজীবী নাসিম চৌধুরী।
তিনি জানান, সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাজিরা দিতে কামরুল ইসলামকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এ সময় হাজতখানার টয়লেটে পড়ে মাথায় আঘাত পান তিনি। তখন কোর্ট পুলিশের সার্বিক সহযোগিতায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সেখান থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে নেয়া হয়।
গেল কয়েকদিন ধরেই কামরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে জানিয়েছেন আইনজীবী।