৭ বছরের শিশু হত্যা খুনি ছেলেকে পুলিশে দিলেন মামুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আরিয়ান মাহিম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৫ মে) সকালে উপজেলার ধীপুর ইউনিয়নে

Date: 2025-05-25
news-banner

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আরিয়ান মাহিম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৫ মে) সকালে উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়ির জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হোসাইন ডুলিহাটা গ্রামের মো. জুয়েলের পুত্র। হোসাইন আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। হোসাইনের পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ মে ) বিকালে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাসায় ফেরেনি। পরে তারা জানতে পারেন, প্রতিবেশী মো. মানিক ছেলে আরিয়ান মাহিমের (২০) সাথে সাইকেল দিয়ে ঘুরতে গেছে।


পরে বিষয়টি আরিয়ানের মা নাসরিন বেগমকে জানালে তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করেন। পরে আরিয়ান তার মায়ের কাছে হত্যা করার কথা স্বীকার করেন। আরিয়ানের মা নিহতের পরিবারকে জানিয়ে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া করে রাগ-ক্ষোভে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments