রিপন হোসেন বলেন, ডাকাত দরজা ভেঙে আমাদের ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে জিম্মি করে। তারা নিজেদের ডাকাত পরিচয় দিয়ে বলে, কোনো কথা বললে সমস্যা হবে। এমনকি সকালে থানায় না যাওয়ার জন্যও হুমকি দিয়ে যায়।
রিপন হোসেন আরও বলেন, ডাকাতরা আমাদের কারো ফোন ব্যবহার করতে দেয়নি। পুরো সময় আমাদের জিম্মি করে রেখেছিলো। তারা খুবই সংঘবদ্ধভাবে কাজ করেছে এবং তাদের সবার মুখ ছিলো ঢাকা।
এ সম্পর্কে জানতে শৈলকুপা থানার ওসি মাসুম খানকে একাধিকার ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।