ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা সালাহ

Date: 2025-05-23
news-banner

ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মতো এফডব্লিউএ'র সেরার তকমা পেয়েছেন এই মিশরীয় তারকা।


এবারের মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেয়ার সঙ্গে, সর্বোচ্চ ২৮টি গোল ও ১৮টি অ্যাসিস্ট রয়েছে সালাহর। অ্যাসোসিয়েশ সদস্যদের ৯০ শতাংশ ভোটে এবারের বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিভারপুলের ফরোয়ার্ড। লন্ডনে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশেনের অ্যাওয়ার্ড প্রোগ্রামে সালাহর হাতে পুরস্কার তুলে দেন লিভারপুলের কিংবদন্তি ইয়ান রুশ।

এমন পুরস্কার যেকোনো ফুটবলারের জন্য বিশেষ বলে মন্তব্য করেন সালাহ। তৃতীয়বারের মতো লেখকদের থেকে পুরস্কার জেতাকে অন্যতম অর্জন মনে করেন তিনি। এদিকে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্ট্রাইকার অ্যালিসা রুশো

Leave Your Comments