সিরাজগঞ্জে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

Date: 2025-05-23
news-banner

সিরাজগঞ্জের সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (২৩ মে) সকালে হাটিকুমরুল ইউনিয়নের গোলচত্বর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আরাফাত হোসেন হাটিকুমলের হোটেল সিল্ক সিটির কর্মচারী ছিলেন ও ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।


সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক বলেন, সকালে হাটিকুমরুল গোলচত্বরে হাইওয়ে রেস্ট হাউজের পেছনে ফাঁকা জায়গায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে ইটের আঘাতে যুবকটির মুখ থেঁতলে দেয়া হয়েছে।

ঘাতকরা মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave Your Comments