মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ৭ দিনের আলটিমেটাম বিএনপি নেতার

Date: 2025-05-22
news-banner

সাত দিনের মধ্যে সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আলটিমেটাম দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী।



বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সাতক্ষীরা পৌরসভায় হাজির হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে হাইকোর্টের রায়ের কপি দিয়ে শেষে তিনি এ সময় বেঁধে দেন।

 
বিএনপি নেতা চিশতি এ সময় বলেন, ‘২০২৩ সালে মেয়র পদে নির্বাচিত হয়েও বিগত ফ্যাস্টিট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বে-আইনিভাবে মেয়র পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত তা স্থগিতাদেশ দেন। দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ১২ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রুলটি নিস্পত্তি করেন। এর ফলে মেয়র পদে আর দায়িত্ব পালনে কোনো বাধা নেই।’


এসময় আইনগতভাবে এখনও নিজেকে মেয়র দাবি করে আরও বলেন, ‘সরকার যেহেতু পৌরসভায় প্রশাসক বসিয়েছে আমি সেটিকে সম্মান দেখিয়ে গত ৭ মে আমি আইজীবির মাধ্যমে মেয়রের কার্য পরিচালনা করার জন্য উকিল নোটিশ পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’


তিনি এসময় আগামী সাত দিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হাতে নেয়ার ঘোষণা দেন।

Leave Your Comments