নতুন এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন শেখ সাদী

Date: 2025-05-22
news-banner

গত ঈদুল ফিতর উপলক্ষে হাতে মেহেদি পরে তাতে এস অক্ষর লিখেছিলেন চিত্রনায়িকা পরীমণি। এরপর থেকে সবাই গায়ক শেখ সাদীর নামটিই ইঙ্গিত করেছিলেন। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে চর্চাও রয়েছে শোবিজ অঙ্গনে। এবার নতুন এক তরুণীর সঙ্গে ছবি পোস্ট করলেন এই গায়ক।


প্রেমের গুঞ্জনের মাঝেই দুজনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার খবরও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরীমণি তার ফেসবুক ব্যানার কালো করে লিখেছিলেন ‘ব্ল্যাকমেলার’। অন্যদিকে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদী তিনটি ডট দেন। এরপর দুজনের পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাদের সম্পর্ক ভাঙার বিষয়টি আলোচনায় আনেন।


তবে এবার এই গায়ককে দেখা গেল নতুন এক নারীর সঙ্গে। ওই নারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শেখ সাদী দুটো ছবি পোস্ট করেছেন।


জানা যায়, ছবির তরুণীর নাম চাঁদ রানি দাস। যিনি ভারতীয় অভিনেত্রী, মডেল ও মিউজিশিয়ান। এছাড়াও তিনি একজন তরুণ উদ্যোক্তা।

ছবি দুটি পোস্ট করার পর থেকে নেটিজেনরা প্রশ্ন তুলেছে শেখ সাদীর সঙ্গে কে এই নারী? তাহলে কি পরীমণির সঙ্গে সম্পর্ক চুকে গেল।

শেখ সাদী চাঁদ রানি দাসের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন 'শুভ জন্মদিন সুন্দরী চাঁদ রানি দাস।'

এর উত্তরও দিয়েছেন ওই তরুণী। লিখেছেন, 'ধন্যবাদ হ্যান্ডসাম।'

তবে কেউ কেউ বলছেন, একটি মিউজিক ভিডিওর দৃশ্য এটি। 

Leave Your Comments