শেখ রাসেল বিশেষ প্রতিনিধি
সাভারের ব্যাংক কলোনি এলাকায় শাহীন (২৬) নামের এক রং মিস্ত্রীকে দুর্বৃত্তরা মাথায় গুলি করে হত্যা করেছে রবিবার (১৯ মে ) রাত সাড়ে ৯টার দিকে সাভার লেন সংলগ্ন ব্যাংক কলোনির একটি উপসড়কে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে তিনি রেডিওকলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন ও স্থানীয় বরুনের মালিকানাধীন গাড়ির গ্যারেজে রং মিস্ত্রী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় শাহীন ও সাদা শার্ট পরা একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্যাংক কলোনির একটি গলিপথ ধরে হাঁটছিলেন হঠাৎই সেই ব্যক্তি পেছন থেকে শাহীনের মাথায় গুলি করেন এবং দ্রুত পালিয়ে যান গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই নিহত হন শাহীন।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শাহীনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েন গ্যারেজ মালিক বরুন পরবর্তীতে তিনি স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হত্যাকারীকে শনাক্ত এবং গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।