ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে নগর ভবনে সামনে জড়ো হয়েছেন ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকপন্থিরা।
শনিবার (১৭ মে) সকাল ৯টার পর থেকেই নগর ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা৷ হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে অতি দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি জানান তারা ৷
সেখানে তারা ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় নগর ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়৷ দুর্ভোগে পড়েন এ রাস্তায় চলাচল করা মানুষ।