নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির পিতার দাফন সম্পন্ন

Date: 2025-05-16
news-banner

পঞ্চগড় জেলা প্রতিনিধি :-মোঃ আশরাফুল ইসলাম

 নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার (১৫ মে) রাতে পঞ্চগড়ের বোদা পৌরসভার সাতখামারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের নামাজের জানাজা শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার এগারো মাইল প্রামানিক গোরস্থানে মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গাড অফ অনারের মাধ্যমে প্রশাসন কর্তৃক শেষ শ্রদ্ধা জানানো হয়। 
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি বোদা পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলহাজ্ব আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান। তিনি জীবদ্দশায় ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

Leave Your Comments