তৃতীয় স্তরে নেমে গেল ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি

Date: 2025-05-14
news-banner

ইতিহাসের প্রথমবার ইতালির তৃতীয় স্তরে নেমে গেল সিরি আ'র সাবেক লিগ চ্যাম্পিয়ন দল সাম্পডোরিয়া। মঙ্গলবার (১৩ মে) ইউভে স্টেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। ফলে রেলিগশন প্লে-অফ খেলার সুযোগও হারায় ১৯৯০-৯১ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।


ইতালির শীর্ষ লিগের সাবেক চ্যাম্পিয়ন সাম্পডোরিয়া ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্তরে নেমে গেল। ১৯৮৯-৯০ মৌসুমে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে শিরোপা জিতেছিল সাম্পডোরিয়া। পরের মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয় সিরি আ'তে। ক্লাবের ইতিহাসে তখন স্বর্ণযুগ ছিল। ক্লাবটিতে তখন খেলতেন রবের্তো মানচিনি ও জানলুকা ভিয়াল্লির মতো ফুটবলাররা। ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন করেছেন তারা।

সবাইকে চমকে দিয়ে ১৯৯১-৯২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠে যায় সাম্পডোরিয়া। তবে দুর্ভাগ্যবশত ফাইনালে অতিরিক্ত সময়ে বার্সেলোনার কাছে হেরে যায় তারা।

Leave Your Comments