পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে আহত ২০

Date: 2025-05-14
news-banner

৭০ শতাংশ আবাসন ভাতাসহ তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এ সময় ২০ জন আহত হয়েছেন।


বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।  


পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে শুরু করেন। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি রক্ত আরও দেব রক্ত ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

জবির শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজন পুলিশও আহত হয়েছেন। 

পুলিশ জানায়, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

Leave Your Comments