পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাতকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে পৌর শহরের বড় চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সহসম্পাদক আমিনুর রহমান সিফাতকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।