প্রকাশ : ১২ মে ২০২৫
সময়: ১১:২২ পিএম
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের প্রজ্ঞাপনে যা লেখা আছে
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
সেহেতু, বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন (নম্বর-০০৬ তারিখ: ০৩/১১/২০০৮) এতদ্বারা স্থগিত করল।’
এরআগে, জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে বসেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ নিবন্ধন স্থগিতের তথ্য নিশ্চিত করেন।