নড়াইলের কালিয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র-গুলি ও বিপুল দেশিয় অস্ত্র।
শনিবার (১০ মে) দিবাগত ৩ টা থেকে সকাল পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামের পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে পুরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মো. আনিস শেখ (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৩৮) এবং ওই গ্রামের মৃত এনামুল মোল্লার ছেলে মো. চঞ্চল মোল্যাকে (৩৬) আটক করা হয়।
এ সময় তাদের বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি পিস্তল (শ্যুটার গান), ছয় রাউন্ড কার্তুস ( তাজা), ১৭ রাউন্ড কার্তুজ (ব্ল্যাংক), ২টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, ৭টি স্যানদা, ৫ টি বল্লম, একটি ট্যাটা, দুটি তীর ধনুক, ৩টি চাপাতি, ২০টি সোরকি, ৪টি ঢাল, ২টি শটগানের কভারসহ বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ তিনজনকে আটক করা হযেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।