আশুলিয়ায় ব্যবসায়ী মোঃ জসিমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ!

Date: 2025-05-08
news-banner


শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি।   

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর কর্মকর্তা মোঃ তারেক সরদারকে  নারী শিশু হাসপাতালের পাশে ডেকে নিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলায়  বিশিষ্ট ব্যবসায়িক মোঃ জসিমকে উদ্দেশ্য করে মিথ্যা মামলা ও হয়রানীর অভিযোগ উঠেছে 

গত ৩০ এপ্রিল রোজ বুধবার রাত ৮ ঘটিকার সময় লিফট অপারেটর কর্মকর্তা মোঃ তারেক সরদারকে নারী ও শিশু হাসপাতালের পাশে হামলার ঘটনা ঘটে। এই বিষয়ে আশুলিয়া থানায় জসিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন তারেক সরদার। 

এই বিষয়ে বিশিষ্ট ব্যবসায়িক জসিম বলেন,  গত ৩০/০৪/২০২৫ ইং তারিখ বিশিষ্ট ব্যবসায়িক মোঃ জসিম সাহেবের স্ত্রীকে ভর্তি করেন। উক্ত তারিখের  দুপুর ২ ঘটিকার সময় ঔষধপত্র প্রয়োজনীয় জিনিস পত্র নিয়া লিফট দিয়ে উঠার সময় লিফটের মধ্যে রাজমিস্ত্রীর ব্যবহারী জিনিসপত্র উঠাইতে দেখিয়া তারেক সরদারকে উল্লেখিত সময়ে এই ধরনের জিনিস পত্র উঠানোর কারন জিজ্ঞাসা করিলে লিফটের মধ্যে তাহার সাথে কথাকাটাকাটি হয়।

আরো বলেন, পরবর্তীতে রাত অনুমান ০৯:00 ঘটিকার সময় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের নিকট কাজী ফার্মের নিকট অজ্ঞাত নামা সন্ত্রাসী বাহিনীর একদল তারেক সরদার এর উপর হামলা করিলে  উক্ত বিষয়কে কেন্দ্র করে আমাকে দোষারোপ করিয়া আমার নামে মিথ্যা অভিযোগ ও সম্মানহানী করে। হাসপাতালের ভিতরে থাকা অবস্থায় আমার বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করিয়া আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করিতে থাকে। আমার নামে মিথ্যা অভিযোগ করে।

Leave Your Comments