ট্রাফিক সার্জেন্ট অপূর্ব কুমার মহন্তের বিরুদ্ধে অতিসম্পদের অভিযোগ

Date: 2025-05-06
news-banner


নিজস্ব প্রতিবেদক নওগাঁ:

নওগাঁ জেলার ট্রাফিক সার্জেন্ট অপূর্ব কুমার মহন্তের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তিনি জয়পুরহাট জেলার খনজনপুর (উত্তর পাড়া) এলাকার স্থায়ী বাসিন্দা। পিতা অমল চন্দ্র মহন্ত।

তথ্য অনুযায়ী, অপূর্ব কুমার মহন্ত ২০০৯ সালে পুলিশ কনস্টেবল পদে সিলেটে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে সিআইডিতে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালে দিনাজপুরে ট্রাফিক সার্জেন্ট পদে যোগ দেন।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরির পাশাপাশি তিনি অস্বাভাবিকভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। ২০১৬ সালে নিজ এলাকায় চারতলা ফাউন্ডেশনের একটি বাড়ির নির্মাণ কাজ শুরু করেন এবং ২০১৭ সালে তা সম্পন্ন হয়। উক্ত বাড়ির নির্মাণে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

এছাড়াও ২০২২ সালে খনজনপুর উত্তরপাড়ায় তিনি ১৩ শতক জমি কেনেন, যার বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। ২০২৩ সালে রংপুর ও গোবিন্দগঞ্জে আরও দুটি জায়গা কেনেন যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

অফিশিয়াল বাইক থাকার পরও তিনি পার্সোনালভাবে একটি দামি মোটরবাইক (Yamaha R15) কিনেছিলেন, যদিও প্রশ্নের মুখে পড়ে পরে তা বিক্রি করে দেন। তবে, একই বছর তিনি একটি ব্যক্তিগত কার কিনেছেন। তাছাড়া অভিযোগ রয়েছে, তিনি বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারও সংগ্রহ করেছেন।

এই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত দাবি করেছে স্থানীয় জনসাধারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা সঠিক ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

Leave Your Comments