মুকসুদপুরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Date: 2025-05-06
news-banner



 মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআই
এলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর  সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি কোর্সের   শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মাদ কামরুজ্জামান  ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব), 
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল (উপসচিব)। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রশিক্ষক গোপালগঞ্জ এনআইএলজি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মঈনুল হোসেন, তিনি বলেন মাসব্যাপী কোর্সে মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা এবং ১৬টি ইউনিয়ন থেকে মোট ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ এ মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহন করেছেন, উল্লেখ্য যে, একই সাথে সারাদেশে ১৫টি উপজেলায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণকে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যত্রুমের উদ্বোধন করা হয়েছে।

Leave Your Comments