নিজস্ব প্রতিবেদক :
ফেসবুক পেজ খুলে নকল “কারকুমা জয়েন্ট গার্ড” তৈরী করে ফেসবুকে বিক্রয় ও গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেফতার করা হয় নয় জনকে। রবিবার (৪ এপ্রিল) অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকা হতে কাজে ব্যবহৃত আলামত সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলে (১) জহিরুল ইসলাম (২) মোঃ মারজান হোসেন (৩) আশিকুর মণ্ডলা (৪) মোঃ জাহিদ হাসান (৫) মোঃ সাকিব বাবু (৬) মোঃ আব্দুল্লাহ (৭) আওয়াল মিয়া রায়হান মিয়া (৮) মোঃ রাজু সুলতান (মুন্না) (৯) মোঃ রেজা।
এই প্রতারকরা পারস্পরিক যোগসাজশে ফেসবুক পেজ খুলে হোসেন মোহাম্মদ ইকবাল মজুমদারের অনুমতি ব্যতীত তার প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিঃ কর্তৃক উৎপাদিত পন্য “কারকুমা জয়েন্ট গার্ড” এর ডাঃ জাহাঙ্গীর কবির এর বিজ্ঞাপন প্রচার করে অনুরুপ নকল “কারকুমা জয়েন্ট গার্ড” তৈরী করে বাজারে বিক্রয় করে আসছে। উক্ত কর্মকান্ডের মাধ্যমে প্রতারনা করে নকল পণ্য বিক্রয় করে গ্রাহকদের নিকট হতে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেছে, জানা গেছে।
উক্ত প্রতারকদের অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকা হতে কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়। গত (১৬ এপ্রিল২০২৫) পেনাল কোটে মামলা রুজু হয় মামলা নং-১৪, ধারা-৪০৬/৪২০/৪৮২/৪৮৩। মতিঝিল থানা পুলিশ গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে রবিবার বিকালে তাদের গ্রেফতার করেন।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন পুলিশের নিকট ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। মামলা তদন্ত অব্যাহত আছে।