স্থানীয় সরকার নির্বাচনের ইলেক্টোরাল কলেজ পদ্ধতির তীব্র বিরোধিতা করে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘মেম্বার-কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান-মেয়র নয়, সরাসরি জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে।’
রোববার (৪ মে) ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘সংসদের মেয়াদ ৫ বছরই থাকতে হবে। ভোটারদের বয়স ১৮'র নিচে নামাবো যাবে না। ১৭ করলে আন্দোলন করবো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বয়স ২৫ বছরের নিচে নামানো যাবে না। আমরা কমিশনকে বলেছি, ব্যাংকের ছাতার মতো জাগা দলগুলোকে ডাকবেন না।’
তিনি বলেন, ‘নারী সংস্কার কমিশনের বিরোধিতা করেছি। আমরা বলেছি, তারা যেন কালক্ষেপণ না করেন। সংস্কার চলমান প্রক্রিয়া। তারা অনেক উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন, তা সম্ভব নয়। আমরা বলেছি, সংস্কার নিয়ে সময়ক্ষেপণ না করে যেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের সঞ্চালনায় এই বৈঠক আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও মোহাম্মদ মোহাম্মদ আইয়ুব মিয়া। ১২-দলীয় জোটের জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জোটের মুখপাত্র ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।