মুন্সীগঞ্জের গজারিয়া ফেরিঘাট সংলগ্ন চিরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ইমাম হোসেন নয়ন (২৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে নদীতে অভিযান পরিচালনা করছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ডুবরি দল এ উদ্ধার কাজে যুক্ত হয়েছে। নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র নয়ন নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট নয়ন পড়াশোনার পাশাপাশি এশিয়া টেক কোম্পানিতে চাকরি করতেন।
কোম্পানীর মুন্সীগঞ্জের সহকর্মীদের সঙ্গে ছুটির দিনে বেড়াতে যান মিনি কক্সবাজার হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের গজারিয়া ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জের চিরকিশোরগঞ্জে। দুপুরে সেখানে ছয় বন্ধু গোসল করতে নামেন। হঠাৎ মেঘনায় হারিয়ে যান নয়ন। বন্ধুরা তাৎক্ষণিক ৯৯৯ কল করে সাহায্য চান। স্বজনরা খবর পেয়ে ছুটে আসেন