খানজাহান আলী থানা ঘেরাও কর্মসুচি।

Date: 2025-04-30
news-banner

মোঃসুমন ফুলতলা প্রতিনিধি(খুলনা)

বিনা উস্কানিতে খান জাহান আলী থানা ও অন্তর্গত ওয়ার্ড ইউনিয়ন সমূহের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা - কর্মীদের বাড়িতে ফ্যাসিবাদী আওয়ামী কায়দায় পুলিশের তাণ্ডব, অভিযানের প্রধান হোতা ওসি কবির হোসেন ও এস আই ইস্তিয়াক কে প্রত্যাহারের দাবিতে খানজাহান আলী থানা বিএনপ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও থানা ঘেরাও কর্মসূচি ৩০ এপ্রিল বিকাল সাড়ে ৩ টায় শিরোমণি শহীদ মীনার চত্বরে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তুহিন 
উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস আটরা গিলাতলা ইউনিয় বিএনপির সভাপতি আঃসালাম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

Leave Your Comments