শিগগিরই সংশোধন হবে শ্রম আইন, প্রাধান্য পাবে শ্রমিকের স্বার্থ: উপদেষ্টা

Date: 2025-04-30
news-banner

শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।


বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শ্রম অধিকার এবং শ্রমিক স্বার্থকে প্রাধান্য দেয়া হবে সংশোধিত আইনে।

আগামী জুনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত হবে জানিয়ে তিনি আরও বলেন, মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave Your Comments