প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫
সময়: ০২:৫১ পিএম
পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
পরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।