শ্যামপুরে শিশু ধর্ষণ: ৬৫ বছর বয়সি ইউসুফ গ্রেফতার

Date: 2025-04-29
news-banner

রাজধানীর শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

ওসি জানান, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারীকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে বাসাবো থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শিশুটির মা কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করেন। শনিবার (২৬ এপ্রিল) কাজের উদ্দেশে বের হলে একই এলাকার মো. ইউসুফ আলী পাটোয়ারী নামের এক ব্যক্তি চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি বন্ধ ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করে। পরে বাসায় ফিরে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।

Leave Your Comments