ধর্ষণের বিচার চেয়ে লাগাতার হুমকির মুখে মানবাধিকার এক্টিভিস্ট নিয়াজ মোহাম্মদ(!)

Date: 2025-04-29
news-banner




স্টাফ রিপোর্টার 

কর অঞ্চল -১ এর কর্মকর্তা জনাব নাফিজ উদ্দিন আহমেদ ওই দপ্তরের উপ কর কমিশনার।একাধিক ভুক্তভোগীদের একজন ডেন্টিস্ট সানজিদা তাবাছুম মোনালিসা ওরফে  স্বর্না। মোনালিসাসহ একাধিক ভুক্তভোগীর এর অভিযোগ এই কর্মকর্তা বিভিন্ন নারীদের সঙ্গে প্রথমে কৌশলে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন।এরপর তাদের অসচেতনতার সুযোগ নিয়ে গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারন করেন। এরপর তাদের বারবার সঙ্গ পেতে এবং মোটা অংকের চাঁদা আদায় করতে সেই ভিডিও ব্যবহার করে থাকেন।

এই অভিযোগ উল্লেখ করে মোনালিসা স্বর্না ওনফে তাবাসসুম নামক ওই ভুক্তভোগী ফেইসবুকে স্ট্যটাস দেওয়ার পর জনমনে তৈরি হয় ব্যপক চাঞ্চল্যের। মোনালিসা সেই স্ট্যটাসে নাম,ছবিসহ বিস্তারিত তুলে ধরেন।

একাধিক ভুক্তভোগী সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কাছে তথ্য প্রমাণসহ অভিযোগ করেন যে, নাফিজ এরকম ইতিপূর্বেও কর্মকাণ্ডে লিপ্ত থাকায় অফিসে এবং পারিবারিক জীবনে বহু টানাপোড়েনের সৃস্টি হয়। এ ঘটনা ফেইসবুক তুলে ধরার জের ধরে যুবলীগের কর্মী আব্দুল্লাহ্ আল কাফি ওরফে জাহিদকে দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পোস্টদাতা মোনালিসার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করান নাফিজ। সেই মামলায় ১৬ এপ্রিল পুলিশের হেফাজতে নেয়া হয় মোনালিসাকে।এরপর থেকে সুনির্দিষ্ট সূত্র থেকে খবর আসে যে, মোনালিসাকে রিমান্ডে নিয়ে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চলছে যেন, মানবাধিকার এক্টিভিস্ট ও নাফিজের বিরুদ্ধে দপ্তরে অভিযোগকারীর কোন ধরণের সংশ্লিষ্টতা সে স্বীকার করে।

এ ঘটনা জানতে পেরে মানবাধিকার কর্মী ও এক্টিভিস্ট নিয়াজ মোহাম্মদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিতভাবে দৃষ্টি আকর্ষণ করেন এ বিষয়ে ২২ এপ্রিল। এছাড়াও নাফিজের এহেন কর্মকান্ডে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী। 

এ বিষয়ে নাফিজের হয়রানির শিকার মানবাধিকার কর্মী ও এক্টিভিস্ট নিয়াজ মোহাম্মদ বলেন ' আমি একজন সংবাদকর্মী ও মানবাধিকার এক্টিভিস্ট। আমার কাজই তো ভুক্তভোগীদের তথ্য তুলে ধরা আর ভুক্তভোগীদের পক্ষে অধিকার হরণের বিষয়ে মানবাধিকার নিয়ে কাজ করা।এরজন্য একজন ভিকটিমকে মামলা দিয়ে রিমান্ডে টাকা দিয়ে নির্যাতন করবেন আর আমাদের নাম ঢোকাতে চাইবেন তিনি? এটাতো গুরুতর অপরাধ।আমরা কি এই ভয়ে জনস্বার্থ মূলক কাজ থেকে সরে যাবো নাকি? আমরা এসব ফ্যাসিস্ট আচরণ বহু দেখে এ পর্যন্ত এসেছি।আমি আইনের শিক্ষার্থী হিসেবে এই কাজ জনস্বার্থে করে থাকি।আমি আইন শৃঙ্খলা বাহিনী ও কর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 


নাফিজ উদ্দিনকে ঘিরে নারী কেলেঙ্কারির বিষয়ে সংবাদ প্রকাশ করার পূর্বে তাহার বক্তব্য জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি সাংবাদিকদের।বরং সংবাদ থামাতে তিনি বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেন। নাফিজ উদ্দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ  নেতা নারায়নগঞ্জের সানি ও যুবলীগের কর্মী আব্দুল্লাহ্ আল কাফি ওরফে জাহিদের সাথে চক্রে জড়িত বলে প্রমাণাদি রয়েছে প্রতিবেদকের হাতে।


এ বিষয়ে নাফিজকে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান তিনি ব্যস্ত আছেন। কোন বক্তব্য দেওয়া সম্ভব নয়

এ সংক্রান্ত তথ্য প্রমাণ সহ একটি অভিযোগ দাখিল করা হয়েছে কর অঞ্চল -১ এ। 
নারী কেলেঙ্কারির বিষয় নাফিজ এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে,তা এখনও জানা যায়নি সংশ্লিষ্ট দপ্তর থেকে।

Leave Your Comments