কাইয়ূম শরীফ, মুকসুদপুরঃ
দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই।" এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস।
আজ সোমবার (২৮ এপ্রিল) মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজন, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের নেতৃত্বে আইনগত সহায়তা দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্ত্বর থেকে বেরিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বিজয় সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. রায়হান ইসলাম শোভন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাঈম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহরাব উন নূর সিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।