সোমবার (২৮ এপ্রিল) সকালে পাবনায় সব ইন্টার্ন নার্স এবং নার্সিং শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।এসময় পাবনা জেনারেল হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ রোড শহিদ চত্তর প্রদক্ষিণ শেষে আবারও পাবনা জেনারেল হাসপাতালে সমাবেশে মালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাঈম ইসলাম, শিলা আক্তার, মৌ, রাকিব, সোহাগ।
এসময় বক্তারা বলেন, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতকোত্তর সমমানের স্বীকৃতির দাবিতে টানা আন্দোলন করে এলেও সরকারে আমাদের দাবি পূরণে কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ঢাকায় বিএনএমসি ভবনে ব্লকেড কর্মসূচিতে নার্সিং ও মিউওয়েফার শিক্ষার্থীদের ওপর হামলার চালানো হয়। এ ঘটনা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।পাশিপাশি হামলার নির্দেশ দাতা রেজিস্টারের শাস্তি দাবি করেন।
ডিপ্লোমাকে ডিগ্রি’র সমমান করা ও রেজিস্টারের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানান শিক্ষার্থীরা। যতদিন দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সব প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস বন্ধ থাকবে ঘোষণা দেন তারা।