কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু

Date: 2025-04-28
news-banner

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।


সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে  মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক ও বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়।


মৃতরা হলেন: মুরাদনগরের কোরবানপুরের নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামে জুয়েল ভূঁইয়া। বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামের ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।


পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগরের মাঠে কাজ করার সময় নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া ঘটনাস্থলেই মারা যান।


একই দিন দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াতে যায় ওই দুই স্কুলছাত্র। এ সময় বজ্রপাতে দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave Your Comments