রিয়ামনির সঙ্গে অবৈধ সম্পর্ক অভির, দাবি ইতির

Date: 2025-04-28
news-banner

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি প্রসঙ্গে গোপন সত্য প্রকাশ করেছেন বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজের স্ত্রী ইতি। ইতির অভিযোগ, তার স্বামীর সঙ্গে রিয়ামনির অবৈধ সম্পর্কের কারণেই ঘর ভেঙেছে তার।



হিরো আলম তার অফিশিয়াল পেজে রোববার (২৭ এপ্রিল) একটি ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, ম্যাক্স রাজুর স্ত্রী ইতিকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।


সংবাদমাধ্যমে ইতি বলেন, ১৫ এপ্রিল হিরো আলমের বাবা মারা যান। আর তার আগের দিন আমার স্বামী অভির সঙ্গে রিয়ামনি নাচের ভিডিও তৈরি করে। তাদের সঙ্গে কাজ নিয়ে মেসেঞ্জারে আলাপ হওয়ার পর তা তারা ডিলিট করে দেয়। এটা কেন হবে?



তিনি আরও বলেন, আমাকে বাবার বাড়ি রেখে ২৪ ঘণ্টা রিয়ামনির সাথে ঘোরাফেরা করে অভি। আমার অনুপস্থিতিতে আমারই বাসায় ২ দিন রাত কাটায়। সে মুহূর্তের ছবি তোলে মোবাইলে। ধরা না পড়ার জন্য সে ছবি মুছে দেয়া হয়। কিন্তু আমি সে ছবি ডিলিট ফাইলে খুঁজে পাই। আমাকে কোনো কারণ ছাড়াই মৌখিকভাবে ডিভোর্স দিয়েছে সে।


সবশেষে ড্যান্সার অভির স্ত্রী বলেন, আমি কাবিনের টাকা মাফ করে দেব। আমার শুধু একটিই দাবি, আমাকে নিয়ে যে ভিডিওগুলো সে তৈরি করেছে সেগুলো ডিলিট করে দিক। তার নাম নামে নিতে এখন আমার ঘৃণা হয়। রিয়ামনিকে ধন্যবাদ, আমার জীবন থেকে এমন বাজে মানুষকে নিয়ে গেছে।


প্রসঙ্গত, এই ভিডিওতেই হিরো আলম দাবি করেন, তার স্ত্রী রিয়ামনি নিজের সংসার ধ্বংস করার পাশাপাশি ইতির সংসারও

Leave Your Comments