হত্যা মামলা: হাসিনার সঙ্গে অভিনেতা-সাংবাদিক-আইনজীবীসহ আসামি ৪০৭

Date: 2025-04-28
news-banner

বৈষম্যবিরোধী আন্দোলনের রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করে মামলা হয়েছে।

মামলায় হাসিনা সরকারের আমলে সাবেক মন্ত্রী-এমপি, ঢাকার সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবীসহ ৪০৭ জনের নাম উল্লেখ করা হয়। আসামি তালিকায় অভিনেতা ইরেশ যাকেরও রয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে গত ২০ এপ্রিল এই মামলা করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী।

Leave Your Comments