গাংনীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Date: 2025-04-24
news-banner


মোঃআজাদুল হক 
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 

গাংনী উপজেলার গোপালনগর গ্রামের চারচারা মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে মাঠের কৃষক মরাদেহটি দেখতে পায়।

 কৃষকদের সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধর করে এবং লাশ মর্গে পাঠায়। এদিকে সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এলাকার কৃষকরা ওই মাঠে কাজ করছিলেন। এ সময় তারা ব্যপক দুর্গন্ধ পায়। তারপর কৃষক মিলে গন্ধের উৎস খুঁজতে থাকেন। এক পর্যায়ে আব্দুল খালেক নামে এক কৃষকের ভুট্টা ক্ষেতের মধ্যে অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। এ খবর ছড়িয়ে পড়ে মাঠের কৃষক ও পথচারিদের মাঝে। খবর দেওয়া হয় পুলিশে। তবে মরদেহের পরিচয় সনাক্ত যায়নি।

গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান,লাশ অর্ধগলিত অবস্থা তাই মৃত্যুর কারণ সনাক্ত করা সম্ভব হচ্ছে না। মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে।পরে বিস্তারিত জানানো হবে।

Leave Your Comments