দেওয়ানগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Date: 2025-04-17
news-banner




মোঃ আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি


জামালপুরের দেওয়ানগঞ্জে পত্রিকায় যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, ১ নং যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন ও বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। 
উপজেলা যুবদলের উদ্যোগে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

বুধবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদ পাঠ করেন যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন।

তিনি বলেন, সততার সহিত সামাজিক ও রাজনৈতিক জীবন পরিচালনা করায় ব্যক্তিগত ইমেজ তৈরি হয় এতে কিছু মানুষের হিংসার পাত্র হই।

তারই অংশ হিসেবে ১৩ এপ্রিল দৈনিক বাংলাদেশ টু'ডে পত্রিকায়  আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করেন। 

এ সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, 'আমি আশা করি বাংলাদেশ টু'ডে একটি স্বনামধন্য পত্রিকা, তাই ভবিষ্যতে সংবাদ পরিবেশনে আরো সতর্ক হবেন।'
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবু শ্যামল চন্দ্র, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আশরাফুল ইসলাম রুহেল, যুবদলের ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন বিন ওমর সহ  বিভিন্ন অঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ।

Leave Your Comments