আশুলিয়ার হামিম গার্মেন্টস সংলগ্ন ফুটপাতে চলছে চাঁদাবাজি নেতৃত্বে প্রভাবশালী আক্তার।

Date: 2025-04-10
news-banner

 
শেখ রাসেল আশুলিয়ার প্রতিনিধি 

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মন্ডল মার্কেট সংলগ্ন ফুটপাতে বসা অস্থায়ী দোকানগুলো থেকে প্রতিদিনই চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফুটপাতের ব্যবসায়ীরা জানান এই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন মোঃ আক্তার হোসেন নামের এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি যার বাড়ি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আক্তারের ওই মন্ডল মার্কেটে একটি বিরানির হোটেল রয়েছে তার।

ভুক্তভোগী দোকানদারদের অভিযোগ প্রতিটি দোকান থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদার জানান আমরা প্রতিবাদ করতে পারি না। নাম বললেই সমস্যা হয় দোকান বসতে দেয় না। বাধ্য হয়েই টাকা দিতে হয় আমাদের।

জানা গেছে এক সময় এই চাঁদা উত্তোলন করত শ্রমিক লীগ ৫ই আগস্টের পর থেকে আক্তার হোসেনের নেতৃত্বে এই চাঁদা তোলা শুরু হয় বলে জানান ব্যবসায়ীরা

এ বিষয়ে আক্তার হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আগে আমি তুলতাম কিন্তু বিজিবি এসে নিষেধ করার পর আর তুলি না। তবে দোকানদারদের বক্তব্য এখনো প্রতিদিনই নির্দিষ্ট হারে চাঁদা দিতে হচ্ছে। 

স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই চাঁদাবাজির বিরুদ্ধে জরুরি ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave Your Comments