কাজিপুরে বিএডিসি সেচ পাম্প নিয়ে বিরোধ: হামলা ও ভাঙচুরের অভিযোগ

Date: 2025-04-09
news-banner

কাজিপুরে বিএডিসি সেচ পাম্প নিয়ে বিরোধ: হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক। 

সিরাজগঞ্জের কাজিপুরে বিএডিসি সেচ পাম্প সংক্রান্ত বিরোধের কারণে হামলা, লুটপাট এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গান্দাইল ইউনিয়নের মিরার পাড়া গ্রামে। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় হাফিজুর রহমান ও রোকনুজ্জামানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ঈদের পরদিন দুপুরে অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় আটটি বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আকবর আলী মাস্টার জানান, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় বিএডিসি সেচ পাম্পের ম্যানেজার হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর হাফিজুর রহমান জোরপূর্বক বিএডিসি সেচ পাম্পটি দখল করে নেন। কৃষকদের পানির চাহিদা পূরণে ব্যর্থ হলে তিনি বিষয়টি হাফিজুরকে জানালে, ঈদের পরদিন হাফিজুর তার সহযোগী রোকনুজ্জামানের সাথে ছিলেন মাহবুব (৪২) বুলবুল আহমেদ কনক (৩৮)
আব্দুল মান্নান  (৪০) রুবেল আহমেদ (২৫)
বাইজিদ (২২)সোহাগ (৩০) আমিনুল ইসলাম  (২৮) মোখলেসুর (২৫) রিফাত সহ   
 (২২)    আরো অজ্ঞাতনামা  ২০-২৫ জনের একটি দল নিয়ে সন্ত্রাসী কায়দায় আকবর আলীর বসতবাড়িতে হামলা চালায়। এসময় ঘরে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জমানো নগদ আট লাখ টাকা সহ কয়েক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

স্থানীয় বৃদ্ধা আব্দুল আজিজ জানান, হামলাকারীরা ঈদের পরদিন দুপুরে তাদের বাড়িতে এসে তার ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে, তিনি, তার ভাইবউ, ভাতিজী এবং ভাতিজী জামাইয়ের ওপরও হামলা চালায়। এসময় ভাতিজী জামাইয়ের হাতে থাকা স্মার্টফোন এবং ঘরের থাকা কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।

ভুক্তভোগীরা জানান, এই হামলায় তাদের বিপুল পরিমাণ সম্পদ ক্ষতির পাশাপাশি অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযোগের বিষয়েটি জানতে তাদের সঙ্গে যোগাযোগের  চেষ্টা করেও পাওয়া যায়নি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments