ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার শপথ গ্রহণ অনুষ্ঠিত

Date: 2025-04-05
news-banner

 
মো.আজাদ হোসেন
দেওয়ানগঞ্জ  উপজেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার দলটির নিজস্ব কার্যালয়ে।নবনির্বাচিত কমিটির সকলকে শপথ পাঠ করান,অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ লিয়াকত হোসাইন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. আরিফ খান রাসেল।

সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ  দেওয়ানগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম ইলিয়াস উদ্দিন আজাদ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মমতাজ উদ্দিন, গোলাম মোর্শেদ, মুফতি কামরুজ্জামান, জয়েন্ট  সেক্রেটারি জাকিরুল হক,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো.রুকুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব শাহ জিহাদী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সোহেল রানা লেবু, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন মন্ডল প্রমুখ।

মোনাজাতের মধ্য দিয়ে সংগঠনের কল্যাণ ও দেশবাসীর কল্যাণ কামনা করে  শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave Your Comments