বাগবাটী মেলায় অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ।

Date: 2025-04-03
news-banner

বাগবাটী মেলায় অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক 

সিরাজগঞ্জের সদর উপজেলার ঐতিহ্যবাহী বাগবাটী মেলা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মেলা কমিটির বিরুদ্ধে দোকানদারদের কাছ থেকে অতিরিক্ত খাজনা চাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মেলার একাধিক দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, মেলা কমিটি প্রতিটি দোকানের জন্য ৫ হাজার টাকা খাজনা নির্ধারণ করেছে, যা তাদের জন্য যথেষ্ট চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা জানান, বিক্রির তুলনায় যে হারে খাজনা চাওয়া হচ্ছে, তাতে আমরা চরম সমস্যায় পড়বো

স্থানীয়রা বলছেন, বাগবাটী মেলা ঐতিহ্যের প্রতীক, তবে অতিরিক্ত খাজনা আদায় মেলার পরিবেশ ও ব্যবসায়িক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে মেলা কমিটির আব্দুল হামিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। তাদের বক্তব্য, সংবাদ প্রকাশিত হলে এটি তাদের ওপর প্রভাব ফেলতে পারে।

ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দ্রুত এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে তারা ন্যায্য খাজনার আওতায় নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারেন।

Leave Your Comments