আব্দুল্লাহ
আল মামুন:
গত ২৫ রমজান (২৬ মার্চ) পুরান ঢাকার লালবাগ
থানাধীন আব্দুল আজিজ লেন ছোট মসজিদে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির
আয়োজন করে “আব্দুল আজিজ লেন একতা সংঘ” নামের সামাজিক সংগঠন। পবিত্র মাহে রমজানের ভাব-গাম্ভীর্য
বজায় রেখে আগত অতিথিরা ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির
আহ্ববায়ক আফসার উদ্দিন পিচ্চি, সদস্য সচিব নাজিম উদ্দিন ও সদস্য মো. খায়রুদ্দিন সেন্টুসহ
অন্যান্য সদস্যবৃন্দ।
গত জুলাই অভ্যুত্থানের পর থেকে এলাকার বেশকিছু
উদ্যমী ও সামাজিক উন্নয়ন কার্যে সমমনা মানুষ একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে সামাজিক উন্নয়নে
কাজ করার লক্ষ্যে “আব্দুল আজিজ লেন একতা সংঘ” নামের সামাজিক সংগঠনটি গড়ে তোলেন। ২০২৪
সালের ১৬ ডিসেম্বর এর আত্মপ্রকাশ ঘটে। সামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি,
শিশু সুরক্ষামূলক কার্যক্রম ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক
উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় রয়েছে সংগঠনটির।