দেওয়ানগঞ্জে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

Date: 2025-03-24
news-banner


মো.আজাদ হোসেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :

দেওয়ানগঞ্জে পৌরসভার  ৩ নং ওয়ার্ডে  অসহায়-দুস্থ ২৫০ জন মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুনের অর্থায়নে আজ সকালে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করে। 
 কালিকাপুর , মাটিয়া খুলা,ফকির পাড়া, মিস্ত্রি পাড়া, চর কালিকাপুর, উত্তর কালিকাপুর , ব্যাপারীপাড়া গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়।
 এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক।
 এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল ও ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 


আলাউদ্দিন আল মামুন বলেন, আমার জন্ম ও বড় হওয়া এই ৩নং ওয়ার্ডেই। আমি এই এলাকার অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবো। ঈদ এলে আমার এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাধ্যমতো ঈদসামগ্রী উপহার দেওয়ার চেষ্টা করি এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান করেন।

Leave Your Comments