চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

Date: 2025-03-23
news-banner



মোঃআজাদুল হক
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 


চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় মাদ্রাসা ছাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা দোদুল হোসেন রিন্টু নামের ৫৩ বছর বয়সী এক জন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে কে এ এম রিফাতকে (১৭) গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

নিহত দোদুল হোসেন রিন্টু চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতো বাবা। শনিবার ছেলে মোবাইল ফোন এ খেলা করছিল তা দেখে বাবা ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরই জের ধরে রাত  ৮টার দিকে নামাজরত বাবা দোদুল হোসেনকে রিন্টু পেছন থেকে ছুরিকাঘাত করে মাদ্রাসা ছাত্র ছেলে রিফাত।


 এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন রিন্টু। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় রিন্টুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মরদহে হাসপাতালের মর্গে রাখা আছে। পোস্টমর্টেম এরপর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave Your Comments