আশুলিয়ায় যুবদলের ইফতার অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে হামলা ও ভাঙচুর!

Date: 2025-03-22
news-banner

 শেখ রাসেল 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি'র চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আশুলিয়া থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে।

 জানা যায় শনিবার ২২ মার্চ ২০২৫ দুপুর ১টা দিকে আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠে এ হামলার ঘটনা ঘটে। আশুলিয়া থানা বিএনপি'র সহ-সভাপতি পেয়ার আলীকে আমন্ত্রণ না করায় ক্ষিপ্ত হয়ে  তার অনুসারী ধামসোনা ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলীসহ ৫০-৬০ জন নিয়ে ইফতার মাহফিলে হামলা চালান। হামলাকারীরা প্রায় ২ হাজার জন রোজাদারের জন্য রান্না করা খাবার ফেলে দেন।

এ ঘটনায় আশুলিয়া থানা  যুবদলের নেতা জহির মিয়া বলেন আমরা শান্তিপূর্ণভাবে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে ছিলাম। কিন্তু পেয়ার আলী ও তার লোকজন হামলা চালিয়ে আমাদের দুটি মোটরসাইকেল নিয়ে যায় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পেয়ার আলী ও তার লোকজনের হামলায় যুবদল কর্মী সাঈদ,শাহাদাত, আহত হয় এছাড়া ডেকোরেশনের লোকজনকে ও মারধর করে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের তদন্ত (ওসি) কামাল হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে কিন্তু লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments