সাজ্জাদ আহমেদ
মিরপুর প্রতিনিধি।
ঢাকা ট্রাভেলস এন্ড ট্রেডার্সের বিজিএল ওভারসীজ নামক এজেন্সী বাঁশাটি বনানীতে অবস্থিত কিছু সংবাদের ভিত্তিতে তাদের সংবাদ কালেকশন করতে গিয়ে সাংবাদিক নিজেই লাঞ্ছিত হয় বিজিএল ওভারসীজ এর মাধ্যমে সৌদি যাওয়া কিছু ব্যক্তি এবং দেশে থাকা তাদের পরিবারবর্গ আমাকে গোপন সূত্রে জানায়, সৌদিতে এই ব্যক্তিগুলোকে নিয়ে গিয়ে ঠিকমতো তাদের থাকা-খাওয়া দেওয়া হয়না এবং কোম্পানির ভিসার কথা বলে তাদের একটি বাসায় আটকে রেখে তাদের মানুষিকভাবে নির্যাতন করা হয় এবং পাসপোর্ট আটকে রাখা হয়।
যাত্রীরা তাদের পাসপোর্ট ফিরত চাইলে তাদের পরিবারকে ঢাকা অফিসে ডেকে এনে ২০০০ রিয়াল বাংলা টাকায় ৭০ হাজার টাকা আবার দাবি করা হয় দেশে যাত্রীদের পরিবারবর্গ জানায় অফিসে বার বার বলার পরেও তারা কাউকে তোয়াক্কা করে না। না প্রশাসন না মিডিয়া। আমি নিজেই সাংবাদিক সংবাদ গ্রহণ করতে এসে এই ঢাকা ট্রাভেলস এন্ড ট্রেডার্সের বিজিএল ওভারসীজ এর কর্মী কাওসার ও সুব্রতর লাঞ্ছনার শিকার হতে হয়।
তাহলে বুঝা যায় এদের দৌরাত্ম। জনগণ ও সমাজ জানতে চায় এই দৌরাত্মের পিছনে কার হাত। জাতির বিবেকের কাছে প্রশ্ন? আমি নিজেই রেখে যেতে চাই যেখানে সংবাদ মাধ্যম কর্মীকে সংবাদ গ্রহণ করতে এসে লাঞ্ছিত হতে হয়।