আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি গ্রেফতার ৬ জন ডাকাত!

Date: 2025-03-18
news-banner

 
আশুলিয়ার প্রতিনিধি শেখ রাসেল   আশুলিয়ার নয়ারহাট এলাকায় গত ৯ মার্চ ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। ডাকাত সদস্যদের অস্ত্রের আঘাতে দোকান মালিক দিলীপ দাস মারা'যান। ডাকাতির ঘটনায় মূল কিলার ছিল রিপন ও আরিফ। নিহত দিলীপ আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে।

এঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে মূল আসামীকে গ্রেফতার করে এবং স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ  আনিসুজ্জামান।

তিনি বলেন গত রাতে এই হত্যায় জড়িত ২ জন আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে এবং বাকিদের অন্য জায়গা থেকে গ্রেফতার করা হয়। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা হত্যা কান্ড ঘটনার পর ককটেল বিস্ফোরণ করে সেখান থেকে পালিয়ে যায়।

Leave Your Comments