আশুলিয়া প্রতিনিধি শেখ রাসেলঃ আশুলিয়ার আউকপাড়া গ্রামে এইবার ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই বাসার ভাড়াটিয়া মিলনের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়রা মিলনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ (ওসি) (তদন্ত) কামাল হোসেন।
অভিযুক্ত মিলন রংপুর জেলা মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে সে আশুলিয়ার আউকপাড়া এলাকার লুৎফর রহমানের বাড়ির ভাড়াটিয়া, থানা পুলিশ ও স্থানীয়রা জানায় গত ১৬ মার্চ বিকাল সাড়ে চারটার দিকে ৪ বছরের ঐ শিশুর মা-বাবা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী ভাড়াটিয়া মিলন শিশুটিকে তাঁর রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় পাশের বাসার লোকজন বিষয়টি দেখতে পেয়ে মিলনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মিলনকে গ্রেপ্তার করে নিয়ে যায়,এদিকে ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,এলাকাবাসী। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে সে জন্য মিলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী । আশুলিয়া থানার পুলিশ(ওসি) (তদন্ত) কামাল হোসেন জানান ফাঁকা বাসায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে প্রতিবেশী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।